Monday, May 18, 2026

গরুপাচারচক্র ধরতে সিবিআই হানা সীমান্তরক্ষী কর্তার বাড়িতেও

Date:

Share post:

গরুপাচারচক্র ধরতে দেশের বিভিন্ন রাজ্যে হানা দিয়েছে সিবিআই।
বাংলায় তল্লাশি চলছে রাজারহাট, ডোমকল, তপশিয়া, শিলিগুড়ি, লালগোলা, রঘুনাথগঞ্জ, কামদুনিসহ বারোটি জায়গায়। মূল পান্ডা এনামূলকে খোঁজা হচ্ছে।

এদিকে হানা হয়েছে বিএসএফ কর্তা সতীশ কুমারের ঝাড়খণ্ডের বাড়িতেও। তিনি সীমান্তে থাকাকালীন গরুপাচারে সহযোগিতা করতেন বলে অভিযোগ।
সূত্রের খবর, আরও একাধিক রাজ্যের একাধিক মহলকে লক্ষ্য করে ঘুঁটি সাজাচ্ছেন সিবিআই তদন্তকারীরা। আজ বুধবার ১২টি দলের তল্লাশি চলছে। এর বাইরেও আরও টিম রয়েছে।
গরুপাচারের ইস্যুতে হঠাৎ এখন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা স্বাভাবিক নয় বলে একটি বড় মহলের ধারণা। সূত্র বলছে, আইবির একটির রিপোর্টের উপর ভিত্তি করেই নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে সিবিআই।

আরও পড়ুন-গরুপাচার কান্ডে রাজ্যে তদন্তে নামল সিবিআই

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...