Thursday, March 12, 2026

তানিয়ার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা, লস্কর যোগ?

Date:

Share post:

কলেজছাত্রী তানিয়া পারভিনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনআইএ। বৃহস্পতিবার, লস্কর জঙ্গি সন্দেহে ধৃত তানিয়াকে নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ কোর্টে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে। তানিয়া পারভিন সংক্রান্ত মামলার নথি এনআইএকে জমা দিতে বলেছিল আদালত। সেই মতো ৭৫০ পাতার নথি জমা দেয় এনআইএ।

ইউএপিএ-র ১৩ ও ২৫ নম্বর ধারায় তানিয়ার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এর ভিত্তিতে ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড হতে পারে তার। মামলার পরবর্তী শুনানি ১ অক্টোবর। ওই দিন তাঁর বিরুদ্ধে উল্লিখিত ধারা অনুযায়ী চার্জ গঠন করা হতে পারে।

এবছর মার্চ মাসে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে জঙ্গিযোগ সন্দেহে ধরা পড়ে স্নাতকের ছাত্রী তানিয়া পারভিন। তাঁকে প্রথমে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স গ্রেফতার করে। মামলাটির তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দু সপ্তাহের মধ্যে। তানিয়াকে জেরা করে অনেক গোপন তথ্য পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।

পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা দ্বারা উদ্বুদ্ধ হয়ে তাদের হয়ে কাজ করতে শুরু করেন তানিয়া। সোশ্যাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে অনেক তরুণ-তরুণীকে জেহাদের আদর্শে অনুপ্রাণিত করত। সেই মডিউল তৈরি করত। অনলাইনেই জঙ্গি সংগঠনে যুক্ত করা হত আর সেটা তানিয়া বাদুড়িয়ায় বসেই করতেন।
তানিয়া পরভিন বেঙ্গালুরু ও পাকিস্তানের কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে এনআইএ সূত্রে খবর। সেই যোগাযোগ খতিয়ে দেখতে বেঙ্গালুরুও যান এনআইএ আধিকারিকরা। এনআইএ সূত্রে খবর, তানিয়াকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহারের ছক ছিল লস্করের।

আরও পড়ুন-গরু পাচারের কিং পিন এনামুল-সতীশ কুমারের সম্পত্তি দেখে তাজ্জব CBI

spot_img

Related articles

পররাষ্ট্র নীতি এখন সার্কাস! কেন্দ্রকে তীব্র কটাক্ষ তৃণমূলের

পশ্চিম এশিয়ায় যুদ্ধ! কেন্দ্রীয় সরকারের এটা নিয়ে সজাগ ছিল না? বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয়...

গ্যাস সঙ্কটে মন্দিরের ভোগে কাটছাঁট: দিঘার জগন্নাথ থেকে ইসকন-সর্বমঙ্গলা-একাধিক স্থানে প্রসাদে বদল

গ্যাসের (Gas) সঙ্কটের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে বিভিন্ন ধর্মীয় স্থানেও। রাজ্যের একাধিক মন্দির (Temple) ও ধর্মীয়...

সিনেমাহল বন্ধ হচ্ছে কেন, সমাধান খুঁজতে ইমপার বৈঠকে গরহাজির প্রযোজকরা

নতুন বছরের শুরু থেকে ধুঁকছে বাংলা সিনেমার ব্যবসা। ফেব্রুয়ারিতে 'ভালো' কোনও বাংলা ছবি মুক্তি না পাওয়ায় অনেকে পুরনো...

মার্কিন তেলের ট্যাঙ্কারে আত্মঘাতী বোট হামলায় মৃত ভারতীয়

ইরান-আমেরিকা (Iran-America War) যুদ্ধের জেরে নয়া উত্তেজনা। ইরানের সুইসাইড বোট হামলায় এবার মৃত্যু হল এক ভারতীয় নাবিকের। ইরাকের...