Monday, March 23, 2026

আমার যৌবন শেষ  হয়ে যাচ্ছে, কেউ তাড়াতাড়ি ভ্যাকসিন বের করো, ভাইরাল মালাইকার পোস্ট

Date:

Share post:

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা খান। তবে সম্প্রতি তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে একটি পোস্ট। যা এই মূহুর্তে ভাইরাল সোশ্যাল দুনিয়ায়।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বলি অভিনেতা অর্জুন কাপুর। অর্জুনের আক্রান্ত হওয়ার পরের দিনই সোশ্যাল মিডিয়ায় মালাইকা জানান তিনিও করোনায় আক্রান্ত। লেখেন, তাঁর উপসর্গ খুব অল্প, তাই চিকিৎসক বলেছেন বাড়িতেই কোয়ারেন্টাইন থাকতে।

এমনিতেও সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ মালাইকা। কখন কী করেন, কখন কোথায় যান সবই মোটামুটি আপডেট দিতে থাকেন। কোয়ারেন্টাইন অবস্থাতে নিজের ফোন নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। একের পর এক ছবি পোস্ট করছিলেন। তবে এমন বন্দি দশায় থাকতে থাকতে তিনি যে তিতিবিরক্ত, এ কথাও জানিয়েছিলেন ফ্যানদের। তবে অবশ্যই নিজের স্টাইলে। অভিনেত্রী লেখেন ‘আমার যৌবন শেষ  হয়ে যাচ্ছে, কেউ তাড়াতাড়ি ভ্যাকসিন বের করো ভাই’। সেই পোস্টই মুহূর্তের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল দুনিয়ায়।

করোনায় করাল থাবায় কাঁপছে গোটা বিশ্ব। মহামারি থেকে বাঁচতে পারেনি বলিউডও। একের পর এক এই কঠিন রোগে আক্রান্ত হয়েছেন আবার প্রাণও হারিয়েছেন। লকডাউনে তারকাদের সম্পর্ক, ভিডিও, ছবিতে মজেছেন নেটিজেনরা। এবার সম্পূর্ণ অন্য চমক নিয়ে হাজির মালাইকা।

আরও পড়ুন – আসছে ‘বিগ বস’ সিজন ১৪, ঘরের ভিতরেই রেস্তোরাঁ, শপিং মল, উত্তেজনার পারদ তুঙ্গে

Related articles

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...