Monday, May 11, 2026

ফের কম্পন অনুভূত লাদাখে, ঘনঘন ভূমিকম্প চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের

Date:

Share post:

মাত্র ১২ ঘণ্টার মধ্যে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, শনিবার ভোররাত ২টো বেজে ১৪ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর তীব্রতা ছিল ৩.৭। ভূমিকম্পনের উত্‍‌সস্থল লাদাখ। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে শুক্রবার বিকেলেই মৃদু কম্পন অনুভূত হয়েছিল ওই এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। NCS-এর রিপোর্ট অনুযায়ী, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল তার উৎসস্থল।

এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয় বার কেঁপে উঠল উত্তর ভারতের এই অঞ্চল ৷ বৃহস্পতিবার সকালেও মৃদু কম্পন অনুভূত হয় লাদাখ-সহ জম্মু-কাশ্মীর অঞ্চলে। উপত্যকার গুলমার্গ থেকে ২৮১ কিলোমিটার উত্তরে ছিল কম্পনের উত্‍‌সস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। তার আগে বুধবারই ৩.৬ তীব্রতার মৃদুকম্পন অনুভূত হয় শ্রীনগরে। এরকম ঘনঘন ভূমিকম্পে যথেষ্ট উদ্বেগে বিশেষজ্ঞরা।

এদিনের ভূমিকম্পে লাদাখ অঞ্চলে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে, লেহ এলাকায় কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

আরও পড়ুন-ফের কাঁপল উত্তর ভারত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...