Monday, May 18, 2026

অবশেষে শিকে ছিড়ল মুকুলের, হলেন সর্বভারতীয় সহ-সভাপতি

Date:

Share post:

লক্ষ্য ২০২১-এর বিধানসভা ভোট। আর তাকে সামনে রেখেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার টিমে সহ-সভাপতির দায়িত্ব পেলেন মুকুল রায়। একইসঙ্গে বাড়লো বাংলার গুরুত্ব। আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে বাংলার গুরুত্বকে বাড়াতে একজন নয় তিন জনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল বিজেপিতে। অপ্রত্যাশিতভাবে অধ্যাপক অনুপম হাজরা হলেন দলের সর্বভারতীয় সম্পাদক এবং সাংসদ রাজু বিস্ত হলেন দলের সর্বভারতীয় মুখপাত্র।

তবে সমস্ত আলোচনার শীর্ষে কিন্তু বিজেপিতে মুকুল রায়ের গুরুত্বপূর্ণ পদ পাওয়া। মুকুল বিজেপিতে থাকবেন না তৃণমূলে ফিরবেন এই নিয়ে কম গুঞ্জন ছিল না। কৈলাস বিজয়বর্গীয় বিগত এক মাস ধরে মুকুলকে সঙ্গে নিয়ে রাজ্যে ঘুরে বেড়িয়েছেন। তখনই আভাস মিলছিল মুকুল হয়তো গুরুত্বপূর্ণ পদ পাবেন। সেই সম্ভাবনাই বাস্তব হলো।

কিন্তু লক্ষ্যনীয় বিষয় হল মুকুল-পুত্র শুভ্রাংশু রায় কোনও গুরুত্বপূর্ণ পদ পাননি‌। মুকুল ও অনুপম তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে গিয়ে গুরুত্বপূর্ণ পদ পেলেন। সদ্য রাজ্য কমিটিতে আসা মেয়র-মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের চাইতে মুকুল যে বিজেপির কাজ বেশি গুরুত্বপূর্ণ তা এই ঘটনাই প্রমাণ করে দিল।

বি এল সন্তোষ থাকছেন সাংগঠনিক সাধারণ সম্পাদক তাঁকে সাহায্য করবেন শিবপ্রকাশ।

আরও পড়ুন : ইমেলে প্রতারণার ফাঁদ, গ্রাহকদের সতর্ক করল এসবিআই

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...