Thursday, May 14, 2026

১০০ দিনের কাজে দেশের সেরা বাংলা, জানালেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী

Date:

Share post:

১০০ দিনের কাজে গোটা দেশে সব থেকে বেশি রোজগার তৈরি করেছে পশ্চিমবঙ্গ৷ একই সঙ্গে এ রাজ্যেই ১০০ দিনের কাজে সৃষ্টি হয়েছে সব থেকে বেশি শ্রমদিবস৷

এই দাবি শাসক তৃণমূলের নয়, তথ্য দিয়ে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মানস ভুঁইয়ার প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন মন্ত্রী৷

কেন্দ্রের পরিসংখ্যান বলছে, ২০১৯-২০ আর্থিক বছরে রাজ্যে ১০০ দিনের কাজের খাতে মজুরি দেওয়া হয়েছে ৭৫০১ কোটি টাকা, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি৷ এছাড়া, ২০১৭-১৮ সালে ৩১.২৫ কোটি এবং ২০১৮-১৯ সালে ৩৩.৮২ কোটি, পরপর দু’ বছরে রাজ্যে সব থেকে বেশি শ্রমদিবস তৈরি হয়েছে বলেও জানিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী৷

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর এই তথ্যের প্রতিক্রিয়ায় সাংসদ মানস ভুঁইয়া বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের শত বঞ্চনার পরেও গত ৬’ বছরে রাজ্যে কৃষক আত্মহত্যা করেননি, মোদি সরকারের দেওয়া এই পরিসংখ্যান দেখে যাঁরা চমকে উঠেছিলেন, তাঁদের কফিনে শেষ পেরেক হলো কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর তুলে ধরা এই তথ্য”৷
সাংসদ বলেছেন, “আমার মনে হয়, রাজনৈতিক বিভেদ ভুলে অবিলম্বে বিজেপিশাসিত রাজ্যগুলির উচিত হবে বাংলার থেকে সামগ্রিক উন্নয়নের শিক্ষা নেওয়া৷ তাতে আখেরে গোটা দেশ লাভবান হবে”৷

আরও পড়ুন- নজিরবিহীন ! প্রতিমা তৈরির মাটি এলো রাজনৈতিক দলের দরজা থেকে

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...