Wednesday, May 13, 2026

করোনা মোকাবিলায় এগিয়ে পাকিস্তান, রহস্য ফাঁস করলেন চিকিৎসক

Date:

Share post:

বিশ্বের বাকি দেশগুলির তুলনায় করোনার ঊর্ধগতিতে লাগাম পড়াতে অনেকটাই সক্ষম পাকিস্তান। প্রথমদিকে হু হু করে সংক্রমণ বাড়তে থাকলেও এখন ইমরান খানের দেশে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। এমনই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। কীভাবে করোনা মোকাবিলা করতে হয়, তা পাকিস্তানের থেকে শেখা উচিত বলেও পরামর্শ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানোম।

সেই রহস্যই এবার ফাঁস করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেমাটোলজির অন্যতম সদস্য ডঃ সামরিন কুলসুম। ২০২০-র জুলাই মাসের একটি রিপোর্টে জানা যাচ্ছে, করাচির ৪০ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছিলেন করোনায়। দেশটির ৯০ শতাংশ মানুষের কোনও উপসর্গ ছিল না। ডঃ কুলসুম জানিয়েছেন, ওই দেশের মানুষের প্রায়শই সার্স, মার্স, হাম, পোলিয়ো, ইবোলা, ফ্ল‌ু এবং অন্য ভাইরাস জনিত অসুখ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। সেই কারণেই তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। যা এই দেশকে করোনা প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা নিতে সাহায্য করেছে।
পাকিস্তানের এক জনপ্রিয় পত্রিকা ‘এক্সপ্রেস ট্রিবিউন’-কে সাক্ষাৎকার দেওয়ার সময়, ডঃ কুলসুম বলেন, “জুলাই থেকে সেপ্টেম্বর – এই ৩ মাসের মধ্যে করাচির ৬০ শতাংশ মানুষের শরীরে তৈরি হয়ে গিয়েছিল করোনা ভাইরাসের অ্যান্টিবডি। শক্ত প্রতিরোধ ক্ষমতা থাকার কারণে বেশি কারোর ক্ষতি হয়নি।” শুধু তাই নয়, তাঁর মতে, যদি দেশটির ৬০-৭০ শতাংশ মানুষের শরীরে ইমিউনিটি তৈরি হয়েই যায়, তবে পাকিস্তানের ভ্যাকসিনের প্রয়োজন পড়বে না।

আরও পড়ুন: ওয়াকআউট, কড়া জবাব: রাষ্ট্রসংঘে ইমরানের মিথ্যাচার ফাঁস করল ভারত

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...