Thursday, April 23, 2026

শিবসেনা, আকালি দলকে বাদ দিয়ে কীসের এনডিএ? ঠুকলেন সঞ্জয় রাউত

Date:

Share post:

শিবসেনা আর শিরোমণি আকালি দল এনডিএর স্তম্ভ ছিল। এখন দুই দলই এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছে। এরপর বিজেপি জোটকে এনডিএ বলে ডাকার মানে কী? শিবসেনা, আকালি দলকে বাদ দিয়ে কীসের এনডিএ? প্রশ্ন তুললেন শিবসেনা মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত। তিনি মনে করান, বিজেপির সবচেয়ে পুরনো শরিক শিবসেনা আর আকালি দল। এখন তারা সঙ্গে না থাকলে এনডিএ বলার কী মানে থাকে? কেন্দ্রের শাসক দলকে ঠুকে সঞ্জয় বলেন, শিবসেনাকে জোর করে এনডিএ ছাড়তে বাধ্য করা হয়েছে। এখন কৃষি বিলের প্রতিবাদে বেরিয়ে গেল আকালি দল। এরপর বিজেপি নতুন নতুন দলের সঙ্গে বন্ধুত্ব করতেই পারে। তাদের জন্য শুভেচ্ছা রইল। কিন্তু আর যাই হোক তাকে এনডিএ বলা যায় না।

আরও পড়ুন-মহারাষ্ট্রের জোট রাজনীতিতে ট্যুইস্ট, ফড়নবিশ-রাউতের গোপন বৈঠক

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...