Sunday, May 17, 2026

উত্তরবঙ্গে টানা বৃষ্টি, আত্রেয়ী নদীতে বাড়ছে জলস্তর

Date:

Share post:

উত্তরবঙ্গে টানা বৃষ্টি। আত্রেয়ী নদীতে বেড়েছে জলস্তর। আর সেই কারণেই বালুরঘাট শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন। ইতিমধ্যে বালুরঘাট থানার অন্তর্গত বেলাইন এলাকা সহ বালুরঘাটে নদীর পাড় সংলগ্ন আত্রেয়ী কলোনিতে কিছু বাড়ি জলমগ্ন। এর জেরেই সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। জেলা সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, আত্রেয়ী নদীর জল বাড়ছে। তবে তা বিপদ সীমার নীচে রয়েছে।

এবিষয়ে বালুরঘাটের আত্রেয়ী কলোনী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে আত্রেয়ী নদীতে জল বাড়ছে। আমাদের বাড়িসহ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। এই নিয়ে আমরা সমস্যায় পড়েছি। এখন আমরা আমাদের পরিবার নিয়ে উঁচু জায়গায় বা সুরক্ষিত জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছি। যদি জেলা প্রশাসন আমাদের কথা চিন্তা করে তাহলে আমরা উপকৃত হব।

দক্ষিণ দিনাজপুর জেলা সেচ দফতরের নির্বাহী বাস্তুকার স্বপন বিশ্বাস জানান,”আত্রেয়ী নদীসহ জেলার টাঙ্গন এবং পুনর্ভবা নদীতে জল বেড়ে চলেছে। তবে বিপদ সীমার উপরে রয়েছে পুনর্ভবা নদী। বিপদ সীমার নীচে রয়েছে আত্রেয়ী ও টাঙ্গন নদীগুলো। কিন্তু নদীর জল বেড়ে যাওয়ায় নদী পাড় সংলগ্ন পরিবারের মধ্যে ভয়ের সৃষ্টি হয়।বন্যা পরিস্থিতি তৈরি হলে আমরা সব রকমভাবে প্রস্তুত রয়েছি এবং এলাকায় পরিস্থিতি বিষয়ে নজর রাখা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: আল কায়দা যোগে ফের মুর্শিদাবাদ থেকে ধৃত এক

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...