Wednesday, June 17, 2026

গর্ভবতী শাশুড়ির সেবা করবে ছেলে বউমা

Date:

Share post:

নতুন নতুন বিয়ের পর যেমন হয়, এই সংসারেও ঠিক তেমনটাই হচ্ছিল। আত্মীয় স্বজন, প্রতিবেশীদের খালি একটাই চিন্তা, একটাই প্রশ্ন সুখবর কবে পাব? বারংবার এই একই প্রশ্নের মুখোমুখি হতে হতে বিরক্ত হয়ে পড়লেন বৌমার শাশুড়িও। ঠিক করলেন, বৌমা সুখবর শোনাচ্ছে না তো কী হয়েছে, আমি তো শোনাতেই পারি। আর যেমন ভাবা, তেমন কাজ। ছেলে ও বৌমার সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত গর্ভবতী হলেন শাশুড়ি!
না না, অবাক হবেন না।। এ ঘটনা বাস্তবে ঘটেনি বটে, তবে ঘটতে চলেছে, আগামী মাসে। একটি সর্বভারতীয় চ্যানেলে এমন সিরিয়াল আসছে, যাতে শাশুড়ি হবেন গর্ভবতী এবং তার দেখভালের জন্য থাকবেন পুত্রবধূ! সিরিয়ালটির নাম হবে ‘হামারি ওয়ালি গুড নিউজ’। জানা যাচ্ছে আগ্রার পটভূমির উপর ভিত্তি করে এই ধারাবাহিকে দেখানো হবে তিওয়ারি পরিবারের গল্প।

সর্বভারতীয় চ্যানেলটির মতে, এর মাধ্যমে একটি নতুন ধারার সূচনা করতে চলেছেন তাঁরা, যেখানে শাশুড়ি বৌমার ঝগড়া নয়, উঠে আসবে একে অপরের প্রতি সম্মান৷

২৩ বছর বয়সী যুবতী-বিবাহিত নব্যার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সৃষ্টি জৈন। নব্যার শাশুড়ি রেণুকার চরিত্রে রয়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী জুহি পরমার। রেণুকার স্বামী এবং নব্যার শ্বশুর, মুকুন্দের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা শক্তি আনন্দ। জুহি জানিয়েছেন, রেণুকার চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জিং ছিল।

এর আগে এমন একটি গল্প দেখা গিয়েছিল বাধাই হো ছবিতে৷ যদিও সেখানে কোনও পুত্রবধূর চরিত্র ছিল না৷ গর্ভবতী মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল নিনা গুপ্তাকে৷

আরও পড়ুন- প্রশাসনিক সফরে সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...