Tuesday, May 12, 2026

কোয়ারেন্টাইনে থাকলে পোস্টাল ব্যালটে ভোট, জানাল কমিশন

Date:

Share post:

কোভিড পজিটিভ হওয়ার ফলে যারা কোয়ারেন্টাইনে থাকবেন, সেইসব ভোটদাতার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। এই সিদ্ধান্ত জানিয়ে জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যের কাছে নির্দেশ পাঠিয়েছে। সোমবার এই বিষয়ে বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ছত্রিশগঢ়, গুজরাত, হরিয়ানা ,ঝাড়খন্ড, কর্ণাটক ,কেরল ,মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড ,তামিলনাড়ু ,উত্তরপ্রদেশ, ওড়িশা, মণিপুর এবং তেলেঙ্গানার মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের বিধানসভা নির্বাচন ছাড়া যেসব রাজ্যে উপনির্বাচন রয়েছে সেই সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে এই নির্দেশিকা পাঠিয়েছে কমিশন।

কোভিড পজিটিভ ছাড়াও শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন মানুষ এবং ৮০ বছরের বেশি বয়সের ভোটাররাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন-মুকুলের সঙ্গে ফের যৌথ জেরার দাবি, দিল্লিকেও কড়া চিঠি দিয়ে কুণালের পোস্ট

Related articles

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...