Sunday, May 17, 2026

হাথরসের দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত- প্রধানমন্ত্রীর উক্তি জানালেন যোগী

Date:

Share post:

হাথরসের গণধর্ষণ-খুন কাণ্ডে দোষীদের কড়া শাস্তি হওয়া উচিত- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্তব্য করেন বলে জানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলেছেন। মোদি তাঁকে জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

তবে, অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন কঠোর ব্যবস্থা নেওয়ার কথা প্রধানমন্ত্রী সরসরি বললেন না। কেন তাঁর উক্তি হিসেবে যোগী আদিত্যনাথ সে কথা বলছেন। তবে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবান স্বরূপের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কমিটির অন্য দুই সদস্য হলেন উত্তরপ্রদেশের ডিআইজি চন্দ্রপ্রকাশ এবং আইপিএস অফিসার পুনম। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে বলেও জানানো হয়েছে।
হাথরস গণধর্ষণ ও কাণ্ডে চার অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুলিশ প্রথমে তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ। পরে মহিলার বয়ান রেকর্ডের পরে ওই ধারা যুক্ত করে পুলিশ।

আরও পড়ুন : হাথরসের গণধর্ষণ-খুনের ঘটনা নিয়ে নীরবতা ভাঙুন, মোদিকে তীব্র কটাক্ষ অভিষেকের

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...