Saturday, March 14, 2026

করোনা নিয়ে ‘বন্ধু’ ভারতকে চিনের সঙ্গে এক পংক্তিভুক্ত করলেন ট্রাম্প!

Date:

Share post:

এ কী বললেন ডোনাল্ড ট্রাম্প! করোনা মৃত্যুর প্রকৃত সংখ্যা নিয়ে চিনের সঙ্গে ভারতকেও এক বন্ধনীতে ফেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, করোনায় মৃতদের প্রকৃত সংখ্যা জানাচ্ছে না চিন,ভারত। রাশিয়াকেও এনিয়ে দুষলেন তিনি। আর ট্রাম্পকে বরাবরের ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ করেন বাইডেন। প্রশ্ন তোলেন, মার্কিন মুলুকে ৭০ লক্ষ করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে। তার জবাবে ভারতকেও চিনের সঙ্গে এক পংক্তিতে উল্লেখ করায় নয়াদিল্লির অস্বস্তি বাড়বে বলেই মত পর্যবেক্ষকদের।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প-বাইডেন। ক্লিভল্যান্ডের এই সভায় মার্কিন যুক্তরাষ্ট্রে ৭০ লক্ষ করোনা আক্রান্তের সংখ্যা তুলে ট্রাম্পকে সরাসরি মিথ্যেবাদী বলে কটাক্ষ করে বাইডেন বলেন, উনি যা বলেন, সবই মিথ্যা। এখানে অবশ্য আমি ওঁর মিথ্যের উদাহরণ দিতে আসিনি। সবাই জানেন উনি মিথ্যুক। এর জবাবে চিন, ভারত ও রাশিয়ার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, সংখ্যার কথা বলছেন? আপনি জানেন না চিনে কত লোক মারা গিয়েছে। রাশিয়ায় কত মৃত্যু হয়েছে বা ভারতে কত জন করোনায় মারা গিয়েছেন। ওরা কখনও (ভারত-চিন-রাশিয়া) প্রকৃত সংখ্যা জানায় না।

করোনাভাইরাসের তথ্যগোপন থেকে উহানের ল্যাবে ভাইরাস তৈরির মত মারাত্মক অভিযোগ চিনের বিরুদ্ধে আগেও তুলেছেন ট্রাম্প। কিন্তু এদিন সংখ্যা নিয়ে মিথ্যাচারের প্রসঙ্গে চিনের সঙ্গে ভারতকেও জুড়ে দেওয়ায় কূটনৈতিক মহলের অনেকেই অবাক। কারণ, ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন যথেষ্ট ভাল। ট্রাম্প কথায় কথায় মোদিকে বন্ধু বলে উল্লেখ করেন। সেখানে দাঁড়িয়ে ট্রাম্পের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। যদিও ভারত এখনও এ বিষয়ে কিছু বলেনি।

আরও পড়ুন : ট্রাম্পের কাছে ‘বিষ-চিঠি’, ধৃত সন্দেহভাজন মহিলা

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...