Friday, May 15, 2026

প্রমাণ হলো, রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার দায়বদ্ধতা, জানালেন আদবানি

Date:

Share post:

প্রায় তিন দশক পর অভিযোগমুক্ত হলেন ‘লৌহপুরুষ লালকৃষ্ণ৷

লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, কল্যাণ সিং- সহ ৩২ জন অভিযুক্তকেই বুধবার বেকসুর খালাস করেছে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত৷
আদালতের এই রায়ের প্রতিক্রিয়ায় গেরুয়া শিবিরের রামজন্মভূমি আন্দোলনের ‘নিউক্লিয়াস’ লালকৃষ্ণ আদবানি বলেছেন, “রাম জন্মভূমির প্রতি আমার দায়বদ্ধতাই প্রমাণিত হয়েছে এই রায়ে”৷

রায় শোনার পর আদবানি বলেছেন, “স্পেশাল CBI আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি। এই রায় রামজন্মভূমি আন্দোলনের প্রতি ব্যক্তিগতভাবে আমার এবং বিজেপির বিশ্বাস ও দায়বদ্ধতা প্রমাণ করল।”

বাবরি মসজিদ ধ্বংস মামলায় যে ৩২ জন অভিযুক্ত ছিলেন তাঁদের এক নম্বরে ছিলেন বিজেপির ‘মার্গদর্শক’ আদবানি। রায় ঘোষণার সময় সশরীরে অভিযুক্তদের এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। কিন্তু এদিন ৩২ অভিযুক্তের মধ্যে ২৬ জন হাজির হলেও আদবানি, যোশী, উমা ভারতী, কল্যাণ সিং বয়সজনিত এবং করোনা- কারণে উপস্থিত হননি বলে জানা গিয়েছে।

ওদিকে CBI-এর বিশেষ আদালতের রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন মুরলী মনোহর যোশী। তিনি বলেছেন, “আদালতের রায়ে প্রমাণিত হয়েছে, আমাদের সেদিনের আন্দোলন ও সমাবেশ কোনও যড়যন্ত্র ছিল না। আমরা খুশি। এখন রামমন্দিরের নির্মাণ নিয়ে সবাই উৎসাহিত ও আগ্রহী।” কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “দেরিতে হলেও বিচারপ্রক্রিয়ায় সত্য উঠে আসে। আদবানিজি, যোশীজি , উমা ভারতী বেকসুর মুক্তি পাওয়ায় আমি খুশি”।

আরও পড়ুন : আদবানিদের সাফাইকে মান্যতা এবং কিছু প্রশ্ন,কণাদ দাশগুপ্তর কলম

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...