Friday, February 27, 2026

যোগী রাজ্যে যখন তখন গাড়ি উল্টে যায়! হাথরাস কাণ্ডে বিতর্কিত মন্তব্য কৈলাসের

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসে তরুণীর ধর্ষণের ঘটনায় ফুঁসছে গোট দেশ।ঘটনা ঘিরে ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ কথা বলেছেন মৃতের বাবার সঙ্গে। এদিকে, এমন পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ।
তিনি বলেন, অভিুক্তরা গ্রেফতার হয়েছে। মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হয়েছে।যোগী আদিত্যনাথ হচ্ছেন মুখ্যমন্ত্রী। আমি জানি ওঁর রাজ্যে যে কোনও সময় গাড়ি উল্টে যেতে পারে।
সম্প্রতি উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে–র এনকাউন্টারের ঘটনার দিকেই ইঙ্গিত করলেন বিজয়বর্গীয়, দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। সে সময়ে পুলিশের দাবি ছিল, দুবে–কে নিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে যায়।তখন পালানো চেষ্টা করে পুলিশের দিকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে দুবে। ‘‌আত্মরক্ষার্থে’ পুলিশও গুলি চালায় এবং সেই সঙ্ঘর্ষেই মৃত্যু হয় বিকাশের।

আরও পড়ুন-আজ থেকে বাধ্যতামূলক মিষ্টির ‘এক্সপায়ারি ডেট’
এবার স্বাভাবিকভাবেই কৈলাসের মন্তব্য ঘিরে ফের সমালোচনার ঝড় বইতে থাকে রাজনৈতিক মহলে। তবে বিজেপির পক্ষ থেকে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

spot_img

Related articles

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...