Saturday, May 16, 2026

“বাবরি ধ্বংস না হলে রাম মন্দিরের ভূমিপুজো হত না”- রায়কে স্বাগত জানিয়ে মন্তব্য সঞ্জয়ের

Date:

Share post:

বাবরি-রায়ে বেকসুর খালাস ৩২ অভিযুক্ত। আদালত যেভাবে আদবানি, যোশী, উমাকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে শিবসেনা। দলের খুব বেশি নেতা ওই কাণ্ডে সক্রিয় অংশ না নিলেও বাবরি ধ্বংসের কৃতিত্ব বরাবার দাবি করে শিবসেনা। দলের নেতা সঞ্জয় রাউত বলেন, “রায়ে বলা হয়েছে বাবরি ধ্বংসের ক্ষেত্রে কোনও ষড়যন্ত্র ছিল না। এই রায়ই আশা করেছিলাম। সেদিন বাবরি ধ্বংস না হলে অযোধ্যায় রাম মন্দিরের জন্য ভূমিপুজো হতে না”।

আরও পড়ুন- যোগী রাজ্যে যখন তখন গাড়ি উল্টে যায়! হাথরাস কাণ্ডে বিতর্কিত মন্তব্য কৈলাসের
ঘটনার ২৮ বছর পর বুধবার বাবরি ধ্বংস মামলার রায় দিয়েছে সিবিআই বিশেষ আদালত। বাবরি ধ্বংসে ৩২ অভিযুক্তকেই বেকসুর বলেছে আদালত। তাঁদের মধ্যে অনেকেই সঙ্ঘ পরিবারের, কেউ আবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও। কারণ তাঁদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ হাজির করতে পারেনি সিবিআই। আর এই রায়কে স্বাগত জানাতে গিয়ে সঞ্জয় রাউত এর মন্তব্য এটা না হলে রামমন্দিরের ভূমি পুজো হত না। শুধু তাই নয়, বাবরি ধ্বংসের ঘটনা ভুলে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন শিবসেনা নেতা।

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...