Sunday, February 22, 2026

রামায়ণের উদাহরণ টেনে হাথরাসের ঘটনায় বিজেপিকে কটাক্ষ মমতার

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার নিন্দায় বুধবার সকালে টুইটে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে অনুষ্ঠানে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। রাজ্যে ‘‌পথশ্রী অভিযান’‌ প্রকল্পের উদ্বোধন করার পরে জলপাইগুড়ির ফুলবাড়ির অনুষ্ঠানমঞ্চ থেকে উত্তরপ্রদেশের বিজেপি সরকার ও পুলিশের নিন্দা করেন মমতা।
তিনি বলেন, ‘‌সীতা মাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। আর আজ দেখুন উত্তরপ্রদেশে শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর আগুনে নির্যাতিতার দেহ পুড়িয়েও দেওয়া হচ্ছে”।
মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনও অপরাধ হয় পুলিশের উচিত দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়া। এ রাজ্যে ৭২ ঘণ্টার মধ্যে অপরাধী ধরা পড়েছে। কিন্তু উত্তরপ্রদেশে কোনও তদন্তও হচ্ছে না। ধর্ষণের পরে পুলিশই নির্যাতিতাকে পুড়িয়ে দিয়েছে। “কী ধরনের অপশাসন চলছে সেখানে! ওখানকার এক নেতা তো বলেছে যে মা–মেয়ে দু’‌জনকেই পুড়িয়ে দাও”।
বিজেপি–র নাম না করে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, নির্বাচনের সময় লোক দেখিয়ে দলিতের বাড়িতে খাবার খায়। কিন্তু সেই খাবার বাইরে থেকে কিনিয়ে নিয়ে আসে। আর তার পর দলিতদের ওপর ওরা অত্যাচার করে। মারধর করে। কখনও সংখ্যালঘুর ওপর, আবার কখনও আদিবাসীদের ওপর অত্যাচার হয় বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গে উন্নয়ন প্রসঙ্গেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, উত্তরবঙ্গে এসে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছু কি বাস্তবায়িত হয়েছে?‌ “সব মিথ্যা প্রতিশ্রুতি। ওরা বলে কিছু আর করে অন্য কিছু। কিন্তু আমরা যা বলি তাই করি। যার কথার দাম নেই তাকে আমি মানুষ বলে মনে করি না” মন্তব্য মমতার।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...