Thursday, May 14, 2026

কৃষি আইনের প্রতিবাদে সিঙ্গুরে মিছিল তৃণমূলের

Date:

Share post:

কৃষি আইনকে কেন্দ্র করে লাগাতার মিছিল চলছে দেশ জুড়ে। বাদ যায়নি এ রাজ্য। আইনের প্রতিবাদে হুগলি জেলার সিঙ্গুরে মিছিল করল তৃণমূলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার সিঙ্গুরের দোলুইগাছা থেকে শুরু হয় তৃণমূলের এই মিছিল। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী, সাংসদ অপরূপ পোদ্দার, বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব সহ তৃণমূলের উচ্চ নেতৃত্ব। এদিন তৃণমূলের এই মহামিছিলে পা মেলান কয়েক হাজার মানুষ।

কিছু দিন আগে কৃষি আইনকে কেন্দ্র করে আগুন জ্বলে দিল্লির রাজপথে। কৃষক সহ বিরোধী দলের নেতারূ সেখানে জ্বালিয়ে দেয় একটি ট্রাক্টর। বেশ কিছু জায়গায় রাস্তাজুড়ে চলে অবরোধ। কৃষকরাও আন্দোলনে নামে। এরাজ্যে কৃষি আইনের বিরোধিতা করে সিপিএম কংগ্রেসও যৌথ মিছিল করে।

আরও পড়ুন- বিজেপির ‘পরিষেবা কেন্দ্র’ নামে পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিল এই পুরসভা

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...