Sunday, April 26, 2026

সিউড়ির সরকারি বাসস্ট্যান্ডে বোমাতঙ্ক

Date:

Share post:

সিউড়ির সরকারি বাসস্ট্যান্ডে বোমাতঙ্ক। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বাসস্ট্যান্ডের শৌচাগার থেকে উদ্ধার হয় একটি পরিত্যক্ত ব্যাগ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় ঘটনাস্থলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায়, স্ট্যান্ডের পুরুষ শৌচাগারে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। পরিত্যক্ত ব্যাগটিকে ঘিরে দানা বাঁধে রহস্য। মূহুর্তের মধ্যে ফাঁকা করে দেওয়া হয় এলাকা। যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।

আরও পড়ুন : পরপর কন্যাসন্তান, শিশুকে শ্বাসরোধ করে খুন মায়ের

খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতেই ব্যাগটি খোলা হয়। দেখা যায় ব্যাগের ভিতরে রয়েছে ৪টি টিফিন বক্স। বক্সগুলো খুলতে দেখা যায়, তার ভিতরে রয়েছে ইলেক্ট্রিক তার ও কিছু সুইচ। এই খবর ছড়িয়ে পড়তেই আরও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

আরও পড়ুন : কৃষি আইনের প্রতিবাদে সিঙ্গুরে মিছিল তৃণমূলের

আপাতত ব্যাগটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে সিউড়ি থানায়। কে বা কারা ব্যাগটি ওই জায়গায় ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...