Sunday, May 17, 2026

Breaking: কোভিড আক্রান্ত সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

Date:

Share post:

করোনাভাইরাসের আক্রমণ থেকে রেহাই পেলেন না বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কোভিড আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া। ট্রাম্প নিজেই টুইট করে তাঁর ও মেলানিয়ার কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। দুজনেই এখন কোয়ারান্টিনে রয়েছেন। আগামী ৩ নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের ভোটে কোভিড মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রচারে ঝড় তুলছে বিরোধীরা। করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে খোদ প্রেসিডেন্টের কোভিড সংক্রমণ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে প্রধান অভিযোগ, শুরু থেকেই কোভিডের বিপদকে গুরুত্ব দেননি তিনি। নিজে মাস্ক পরেননি এবং জনগণকে মাস্ক পরতে বলার বিষয়েও চূড়ান্ত গরিমসি করেছেন। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মার্কিন ভাইরোলজিস্ট ড. অ্যান্টনি ফাউচি যখন মার্কিন প্রশাসনকে কোভিডের সংক্রমণ ও পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে আগাম পূর্বাভাস দিয়ে মার্কিন নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তখন তাকে প্রকাশ্যে লঘু করে দেখিয়েছেন ট্রাম্প। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে লকডাউন ও স্বাস্থ্য বিধি মানাকে গুরুত্ব দেননি। বিরোধীদের লাগাতার সমালোচনার মুখে নিজে শেষপর্যন্ত মাস্ক ব্যবহার করলেও ততদিনে মার্কিন মুলুকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গিয়েছে। এবার নিজেই কোভিড আক্রান্ত হলেন ৭৪ বছরের ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের কদিন আগে তাঁর করোনা সংক্রমণ তাঁর বিরোধী প্রার্থী জো বাইডেনের হাতে বিরাট রাজনৈতিক অস্ত্র তুলে দিল। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসনের পাহাড়প্রমাণ ব্যর্থতার অভিযোগ ফের তুঙ্গে উঠতে চলেছে। শেষ বেলায় কোভিডের ঘায়ে নিঃসন্দেহে বেকায়দায় পড়লেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন-করোনা নিয়ে ‘বন্ধু’ ভারতকে চিনের সঙ্গে এক পংক্তিভুক্ত করলেন ট্রাম্প!

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...