Sunday, May 31, 2026

যোগীর রাজ্যে পুলিশি জুলুম : হাথরাসে ঢুকতে বাধা তৃণমূলের প্রতিনিধিদলকে

Date:

Share post:

হাথরাসে ঢুকতে বাধা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলকে। নির্যাতিতার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পুলিশ তৃণমূল সাংসদ ও প্রাক্তন সংসদদের আটকে দেয়।

দিল্লি থেকে প্রায় ২০০কিলোমিটার দূরেই তাঁদের পথ আটকানো হয়। প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও ব্রায়ান, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল এবং মমতা ঠাকুর। তৃণমূল নেতৃত্ব হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে যেতে চেয়েছিলেন।

তাঁরা প্রশ্ন তোলেন, শান্তিপূর্ণভাবে পরিবারটির সঙ্গে দেখা করতে এবং সমবেদনা জানাতে তাঁরা যেতে চেয়েছিলেন। সব প্রোটোকলও তাঁরা বজায় রেখেছেন। তা সত্ত্বেও কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদরা। তাঁরা বলেন, হাথরাস নির্যাতিতার বাড়ি থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে তাঁদের বাধা দিয়েছে যোগী পুলিশ বাকি রাস্তা তারা হেঁটে যাওয়ার চেষ্টা করবেন।

আরও পড়ুন-লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...