Saturday, May 16, 2026

বাম-কংগ্রেস ছাত্র সংগঠনের প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার ধর্মতলা চত্বর

Date:

Share post:

কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন প্রত্যাহার ও উত্তরপ্রদেশের হাথরাসে যুবতীকে ধর্ষণ ও নৃশংসভাবে শাস্তির দাবিতে শনিবার প্রতিবাদ মিছিল করল বাম-কংগ্রেস ছাত্র সংগঠন। শনিবার বিকেলে মৌলালির মোড় থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। এস এন ব্যানার্জী রোড ধরে মিছিল ধর্মতলার দিকে এগোতে থাকে। ধর্মতলায় বাম-কংগ্রেসের মিছিল আটকায় পুলিশ। এই মিছিল আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে বিক্ষোভকারীদের। ধর্মতলার মোড়ে বিক্ষোভকারীরা বসে পড়েন। ধর্মতলার মোড়ে যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করে বিক্ষোভকারীরা। পুলিশ অবস্থান বিক্ষোভ হটিয়ে দিতে চাইলে ফের বচসা বাধে। বাম-কংগ্রেস দুপক্ষের বিক্ষোভকারীরা কেন্দ্রের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। যানজটে সারা কলকাতা স্তব্ধ হয়ে যায় । এরই মাঝে মুষলধারে বৃষ্টি নামলে কিছুক্ষণের মধ্যেই এলাকা ফাঁকা হয়ে যায়। যানজটে নাকাল হতে হয় অফিস ফেরত যাত্রীদের।

আরও পড়ুন-বিজেপি দেশের সবচেয়ে বড় অতিমারি, দেশের লজ্জা: প্রতিবাদ মঞ্চ থেকে তীব্র কটাক্ষ মমতার

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...