Thursday, May 14, 2026

হাওড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রোমোটারকে গুলি করে খুন দুষ্কৃতীদের

Date:

Share post:

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক প্রোমোটারকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম অমিত হাইত (৩৮) ওরফে বুবুন। বাড়ি হাওড়ার কদমতলা এলাকায়। গতকাল, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাঁটরা থানার বেলিলিয়াস পার্ক এলাকায়। যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী অমিতকে বাড়ি থেকে ডেকে এনে মাথায় গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অমিত। এরপরেই মোটরবাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অমিতকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে
নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ব্যাঁটরা থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুষ্কৃতীরা অমিতের পরিচিত ছিল। আর সেই কারণেই তাদের ডাকে রাতে অমিত বাড়ি থেকে বেরিয়েছিলেন। নাম উঠে এসেছে কয়েকজনের। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন: দিলীপের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিকে কেন্দ্র করে সাতসকালে তুমুল উত্তেজনা তমলুকে

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...