Friday, May 15, 2026

মাঝ আকাশে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত নৌবাহিনীর এক আধিকারিক

Date:

Share post:

মাঝ আকাশে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল নৌবাহিনীর এক আধিকারিকের।মৃতের নাম মধুসূদন রেড্ডি (৫৬)। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ৫০০ কিলোমিটার দূরে কারওয়ারে এই দুর্ঘটনা ঘটেছে । জানা গিয়েছে, নৌবাহিনীর এক আধিকারিক ও তার প্রশিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর বিচ থেকে উড়ান নিয়ে যাত্রা শুরু করেন। তারপর প্যারাগ্লাইডিং-এর সময় নৌবাহিনীর ওই আধিকারিক ১০০ ফুট উঁচু থেকে সটান গিয়ে পড়েন সমুদ্রের জলে। প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে ।
তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরেই মৎস্যজীবী ও লাইফগার্ডরা উদ্ধারকার্য শুরু করেন। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে জানান।

আরও পড়ুন- মহিলা নিগ্রহের প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়ে বাম-কং বিক্ষোভ
মধুসূদন রেড্ডি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। কারোয়ারের নৌঘাঁটিতে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনার দিন পরিবার এবং বন্ধুদের সঙ্গে বিচে ঘুরতে এসেছিলেন তিনি। তারপরেই এই মর্মান্তিক ঘটনা।

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...