Sunday, May 17, 2026

শান্ত পাহাড়, তবু তার মাঝে হঠাৎ গোর্খাল্যান্ড নিয়ে অমিত শাহর দফতরের বৈঠক

Date:

Share post:

বাংলায় নির্বাচনের ঘন্টা কার্যত বেজে গিয়েছে। এর মাঝে ফের গোর্খাল্যান্ড ইস্যু উস্কে দেওয়ার জন্য গোর্খাল্যান্ড নিয়ে বৈঠক ডাকল অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রক।

আগামী ৭ অক্টোবর সকাল ১১টায় দিল্লিতে এই বৈঠক ডেকেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বৈঠকে ডাকা হয়েছে জিটিএর প্রতিনিধি, দার্জিলিঙয়ের জেলা শাসক, স্বরাষ্ট্রসচিব এমনকী গোর্খা জনমুক্তি মোর্চাকেও। বৈঠকে নিশ্চিতভাবে থাকবেন দার্জিলিঙয়ের সাংসদ রাজু বিস্তও। রাজু বিস্ত কিছুদিন আগে পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে বিতর্ক তৈরি করেন।

মূলত জিএনএলএফ-এর আবেদন ছিল বৈঠক ডাকার। গত জুলাই মাসে এই বৈঠক ডাকা হয়েছিল। তার সঙ্গে বিজেপির অভ্যন্তরেও অনেকেই গোর্খাল্যান্ডের প্রতি সহানুভূতিশীল। এই পরিস্থিতির মাঝে বৈঠকের আসলে রাজনৈতিক তাৎপর্য রয়েছে। গোর্খাদের সেন্টিমেন্ট জাগিয়ে তুলতেই এই উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। একইসঙ্গে রাজ্য সরকারকে রাজনৈতিকভাবে ব্যস্ত রাখাই মূল উদ্দেশ্য।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...