Wednesday, May 13, 2026

এবার যোগী সরকারের ‘ক্রাইসিস ম্যানেজার’ নবনীত

Date:

Share post:

এক সময়ে বিরোধীদের ঘনিষ্ঠ বলে যে আমলাকে ব্রাত্য করে রাখা হয়েছিল, হাথরাসের ঘটনায় মুখ রক্ষা করতে তাঁর উপরেই ভরসা করল যোগী সরকার। আর তিনি হলেন আইএএস অফিসার নবনীত সেহগল। এই নবনীত একসময় মায়াবতী এবং অখিলেশ যাদবের সরকারের আস্থাভাজন আমলা ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। ১৯৮৮ ব্যাচের এই আইএএস অফিসারকে উপস্থিত বুদ্ধির জন্য অনেকেই ‘ক্রাইসিস ম্যানেজার’ বলে ডাকেন। তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্ষমতায় যেই আসুক না কেন, নবনীতের দায়বদ্ধতা শুধুমাত্র কুর্সির প্রতি।

হাথরাসের ঘটনায় উত্তরপ্রদেশ সরকার এবং তার পুলিশের ভূমিকার সমালোচনায় সরব গোটা দেশ। এর প্রভাব বিহার নির্বাচনে পড়তে পারে বলে আশঙ্কা গেরুয়া শিবিরের। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করা যায়নি বলে অসন্তোষ দেখা দিয়েছে বিজেপির অন্দরেই। সেই কারণেই উত্তরপ্রদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন দফতরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথ ঘনিষ্ঠ বলে পরিচিত আইএএস অবনীশ অবস্থিকে। সেই জায়গাতেই নিয়ে আসা হয়েছে নবনীতকে। কারণ, যোগী সরকারের টালমাটাল অবস্থায় তিনি কাণ্ডারী হতে পারবেন বলে আশা পদ্ম শিবিরের। কারণ, কর্পোরেট এবং মিডিয়া দুই তরফের সঙ্গেই নবনীত সেহগলের সুসম্পর্ক। এই পরিস্থিতিতে রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল করতে, বিশেষত দলিত তরুণীর গণধর্ষণ ও খুনের ঘটনায় সরকারের ওপর যে কালি লেগেছে সেই ড্যামেজ কন্ট্রোল করতেই সেহগলকে দায়িত্ব দেওয়া হল বলে মত কূটনৈতিক মহলের।

আরও পড়ুন : উত্তরপ্রদেশ, বিহারের মত মাফিয়ারাজ এরাজ্যে, মুখ ফসকে এ কী বললেন দিলীপ?

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...