Thursday, March 12, 2026

টিটাগড়ের খুনের ঘটনা নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে রাজ্য পুলিশের কার্যত নিষেধাজ্ঞা

Date:

Share post:

টিটাগড়ের মণীশ শুক্লা খুনের ঘটনায় যথাযথ তদন্ত ছাড়া উপসংহারে পৌঁছতে নিষেধ করলো পশ্চিমবঙ্গ পুলিশ ৷ এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতেও বারন করেছে রাজ্য পুলিশ৷

সোমবার রাজ্য পুলিশের তরফে পর পর দু’টি টুইটে এই সতর্কতার পাশাপাশি বলা হয়েছে, এই খুনের তদন্ত চলছে৷ খুনের কারন খুঁজে দেখতে সব দিক বিবেচনায় আনা হয়েছে৷ মৃতের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতার দিকটিও দেখা হচ্ছে৷ কারন মৃত ব্যক্তি একাধিক খুন ও খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ছিলেন৷ সতর্ক করে রাজ্য পুলিশ বলেছে, যথাযথ তদন্ত ছাড়া কেউই দয়া করে উপসংহারে পৌঁছে যাবেন না৷ সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব জ্ঞান হীন মন্তব্য করবেন না৷ বলা হয়েছে, এ ধরনের কাজ তদন্তে বিঘ্ন ঘটায় এবং তা তদন্তে হস্তক্ষেপের সামিল৷ এই ধরনের কাজে বিরত থাকতেই বলেছে রাজ্য পুলিশ ৷

আরও পড়ুন-ফের “উন্নয়নের বদলে ভোট”-এর নিদান দিয়ে বিতর্কে অনুব্রত

spot_img

Related articles

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...