Thursday, April 30, 2026

ফের বিজেপি শাসিত রাজ্যে গণধর্ষণের শিকার তরুণী

Date:

Share post:

ফের বিজেপি শাসিত রাজ্যে গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। হাথরাস, গয়া, গুজরাতের পর এবার গুরুগ্রামে গণধর্ষণের অভিযোগ সামনে এলো। হাথরাসের ঘটনায় জ্বলছে গোটা দেশ। তরুণীর উপর নৃশংস আচরণের বিরুদ্ধে সরব হয়েছে সব মহল। অন্যদিকে গয়া এবং মোদির রাজ্য গুজরাতেও ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। এরই মধ্যে ভয়াবহ ঘটনা ঘটল গুরুগ্রামে। অভিযোগ, এক মহিলাকে ৪ জন মিলে গণধর্ষণ করে মাথা ফাটানো হয়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার এক মহিলা যৌনকর্মীকে রাস্তা থেকে একটি ফাঁকা অফিসে জোর করে নিয়ে যায় এক অভিযুক্ত । গুরুগ্রামের সিকিন্দরপুর মেট্রো স্টেশনের কাছে ডিএলফ ২-এ ঘটনাটি ঘটেছে। ওই অফিসেই হাজির ছিলেন অভিযুক্তের আরও ৩ সঙ্গী । সেখানেই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, দু’দিন ওই অফিসে আটকে রাখা হয় মহিলাকে। মারধর করা হয় বলে অভিযোগ। মাথাও ফাটিয়ে দেওয়া হয় ওই মহিলার। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে সিকিউরিটি গার্ড৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন ওই অফিসের কর্মী এবং বাকি ৩ জন বেসরকারি ফুড ডেলিভারি সংস্থার কর্মী।

আরও পড়ুন:“মোদির নয়া স্লোগান কণ্ঠস্বর চেপে রাখো”, হাথরাস নিয়ে তীব্র কটাক্ষ অধীরের

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...