Sunday, May 3, 2026

এবার যোগীর রাজ্যে IPL বেটিং চক্রের হদিশ

Date:

Share post:

করোনার আবহের মধ্যে “ক্রোড়পতি” ক্রিকেট লিগ পাড়ি দিয়েছে আরব আমিরশাহিতে। আর টুর্নামেন্ট শুরুর সঙ্গেই রমরমিয়ে চলছে বেটিং চক্র। প্রতিদিনই দেশজুড়ে বেটিং চক্রের পান্ডাদের গ্রেফতারের খবর আসছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন উত্তর প্রদেশ।

উত্তরপ্রদেশের মিরাটে এক হোটেল মালিক-সহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের একটি হোটেল থেকে ধরা হয়েছে। উদ্ধার করা গিয়েছে, বেশ কিছু ল্যাপটপ, মোবাইল। সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এদের হাথরাস থেকে নয়াদিল্লি যাওয়ার পথে গতকাল, সোমবার রাতে মথুরায় আটক করা হয়েছে। দুটি ক্ষেত্রেই আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে, বেঙ্গালুরুতে বেটিং চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৪ জনকে।

আরও পড়ুন : পুলিশের জালে আইপিএল বেটিং চক্রের মূল পাণ্ডা

Related articles

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...

কালবেলিয়া নাচ! কেমন রাজস্থানের ‘সাপিনী’দের জীবন

রাজস্থানের (Rajsthan) নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধূ ধূ মরুভূমি, উটের সারি আর রঙ-বেরঙের শাড়ি পাগড়ি পরা...

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...