Saturday, February 21, 2026

মাস্টার রাজুর খোঁজে CID! মনীশ খুনে জোরালো হচ্ছে ব্যক্তিগত আক্রোশের মোটিভ

Date:

Share post:

অর্জুন ঘনিষ্ঠ বারাকপুর-টিটাগড়ের দাপুটে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের মোটিভ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রাজনৈতিক চাপানউতরের মধ্যেই উঠে বাড়ছে ব্যক্তিগত আক্রোশ বা শত্রুতার তত্ত্ব। CID তদন্তে নেমে এই খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

অসমর্থিত সূত্রের খবর, খুররাম খান এবং গুলাব শেখকে গ্রেফতারের পর রাতভর জেরা চলেছে। সেখানে থেকে ব্রেক থ্রু পেয়েছেন তদন্তকারীরা। মণীশ শুক্লা খুনে জেরায় উঠে চাঞ্চল্যকর তথ্য। মাসখানেক ধরেই মনীশের গতিবিধির উপর নজর ছিল আততায়ীদের। পরিকল্পিত এই খুন আরও ৭দিন আগেই হতে পারতো। কিন্তু মণীশের দু-পাশে থাকতেন তাঁর দুই দেহরক্ষী। ফলে টার্গেট করা যায়নি। কিন্তু দেহরক্ষী ছুটিতে যাওয়ায় অপারেশনের দিন চূড়ান্ত হয় গত রবিবার রাতে। আর CID-এর হাতে এমন তথ্য উঠে আসার পরই বিজেপি নেতা খুনে ক্রমশ জোরাল হচ্ছে ব্যক্তিগত শত্রুতার মোটিভ।

আরও জানা যাচ্ছে, ধৃত দু’জনকে গ্রেফতার করে আরও এক দুষ্কৃতীর নাম পেয়েছে CID. তদন্তে উঠে এসেছে রাজু খান ওরফে “মাষ্টার রাজু” নামে আরও এক দুষ্কৃতীর নাম। খুনের ঘটনার কিছুদিন আগে থেকে এলাকায় দলবল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় রাজুকে। মাষ্টার রাজুর খোঁজে তল্লাশি চালাচ্ছে CID এবং পুলিশ। আশেপাশের সমস্ত থানাকে নজর রাখতে বলা হয়েছে।

এদিকে, খুররমের সঙ্গে মণীশের পুরনো শত্রুতার খবর জানতে পেরেছে পুলিশ। খুররমের বাবা মহম্মদ ইসমাইল খুন হয়েছিলেন। সেই খুনের সঙ্গে মণীশ শুক্লা যুক্ত ছিলেন বলে অভিযোগ ছিল ইসমাইলের পরিবারের। ফলে খুনের বদলা খুন সমীকরণে মণীশ হত্যাকাণ্ড কিনা সেদিকটিও খতিয়ে দেখছে CID.

আরও পড়ুন- মনীশ শুক্লার স্মৃতিতে এ কী লিখলেন কুণাল ঘোষ?

spot_img

Related articles

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাকদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha...

বঙ্গবিভূষণ সম্মান অনন্ত মহারাজকে: মুখ্যমন্ত্রীর হাতে সম্মানিত বিজেপি সাংসদ

উত্তরবঙ্গের বিজেপিতে ভাঙনের যে সূচনা বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে হয়েছিল, সেই তালিকায় এবার কী জুড়বে নতুন নাম।...