Thursday, May 14, 2026

কালীপুজোর পর জানা যাবে এ রাজ্যে পুরভোট কবে

Date:

Share post:

কলকাতা,হাওড়া-সহ শতাধিক পুরসভার ভোট কবে হতে পারে, তা জানা যাবে কালীপুজোর পর৷ রাজ্য নির্বাচন কমিশন এই কথাই জানিয়েছে দেশের শীর্ষ আদালতে৷ কমিশনের তরফে আদালতে জানানো হয়েছে, মহামারির কারণে এখনই বলা সম্ভব নয় কবে হবে বকেয়া পুরভোট। কালীপুজোর পর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এক মামলার ভিত্তিতে এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছিলো শীর্ষ আদালত৷

কলকাতা-সহ রাজ্যের শতাধিক পুরসভার ভোট বকেয়া রয়েছে। শীর্ষ আদালত রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল, কলকাতা ও অন্যান্য পুরসভার ভোট কবে করানো সম্ভব? সম্প্রতি বিজেপিও রাজ্য নির্বাচন কমিশনের কাছে দ্রুত ভোট করানোর দাবি তুলেছে। বিচারপতি সঞ্জয় কিষেণ কউলের নেতৃত্বে ৩ বিচারপতির এজলাশে কমিশনের আইনজীবী জানান, রাজ্যে সংক্রমণ বেড়েছে।

তখন প্রশ্ন ওঠে, করোনার মধ্যে যদি বিহারে ভোট করানো যায়, তা হলে পশ্চিমবঙ্গে পুরভোট করতে অসুবিধা কোথায়? কমিশন জানায়, বিহারে বিধানসভা নির্বাচন ঘোষণা হলেও সেখানকার পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে আলাদা। রাজ্যে একটি বিধানসভা উপনির্বাচন হওয়ার কথা ছিল। তা-ও স্থগিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন-প্রত্যাশামাফিক তৃণমূল নেতাদের নামেই FIR করলেন নিহত মনীশের বাবা চন্দ্রমনি শুক্ল

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...