Saturday, March 14, 2026

হাথরাস কাণ্ড: মিথ্যে বলতে ‘ঘুষ’ দেওয়া হয় পরিবারকে!

Date:

Share post:

হাথরাসের নির্যাতিতার পরিবারকে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা বলার জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ দেওয়া হয়েছে। এমনটাই দাবি উত্তরপ্রদেশ পুলিশের। এই অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। এমনকী যোগী আদিত্যনাথের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। তাও এফআইআরে উল্লেখ করা হয়েছে।

হাথরাসের ঘটনা নিয়ে উত্তাল সারা দেশ। বিরোধীদের তোপের মুখে পড়েছে যোগী সরকার। আর তাই এবার বিরোধীদের বিরুদ্ধে পালটা ‘চাপের’ রাজনীতি শুরু করেছে তারা। ইতিমধ্যে ১৯টি এফআইআর দায়ের হয়েছে। যার মধ্যে এক সাব ইন্সপেক্টর এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলা এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য নির্যাতিতার পরিবারকে ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভুয়ো বয়ান সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে।

দেশদ্রোহিতা, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, বৈদ্যুতিন সংবাদমাধ্যম সহ অন্যান্য সংবাদমাধ্যমের মিথ্যা প্রচার, আন্তর্জাতিক ষড়যন্ত্র, রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রশাসনের সম্মানহানি সহ একাধিক বিষয়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা প্রশান্ত কুমার বলেছন, হাথরাস নিয়ে ষড়যন্ত্র চলছে। কড়া নজরদারি চলছে রাজ্য জুড়ে।

আরও পড়ুন-মাদক মামলায় বম্বে হাইকোর্টে জামিন পেলেন রিয়া চক্রবর্তী

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...