Thursday, May 14, 2026

সার্ভার বিভ্রাটের জের, রবীন্দ্রভারতীতে স্থগিত দূরশিক্ষার পরীক্ষা

Date:

Share post:

সার্ভার বিভ্রাটের জেরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্থগিত হয়ে গেল দূরশিক্ষার পরীক্ষা। আজ, বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সকাল ৯ টা নাগাদ দূরশিক্ষার পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সার্ভারে বিভ্রাট দেখা যায়। দুপুর ২টোর পরেও ওই সার্ভার ঠিক না হওয়ায় সংশ্লিষ্ট দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। কবে এই পরীক্ষা হবে তা জানিয়ে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাজ্যজুড়ে মূলত অনলাইন পদ্ধতিতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হচ্ছে। রবীন্দ্রভারতীর দূরশিক্ষার কোর্সে রাজ্যের নানা প্রান্তের ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করেন। সার্ভার বিভ্রাট এর জেরে এদিন পরীক্ষা দেওয়া হল হাজার হাজার পরীক্ষার্থীর। এদিন ধুপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে পরীক্ষা দিতে পারলেন না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার ২৭২ জন ছাত্রছাত্রী।

আরও পড়ুন:স্কুল শিক্ষকদের বদলি এবার অনলাইন পদ্ধতিতে, নতুন পোর্টাল চালু সরকারের

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...