Wednesday, February 4, 2026

অধীর চৌধুরির নেতৃত্বে কলকাতায় কংগ্রেসের মিছিল শনিবার

Date:

Share post:

প্রদেশ কংগ্রেস সভাপতির আসনে দ্বিতীয়বার বসার পর এই প্রথমবার মিছিল নিয়ে কলকাতার পথে অধীর চৌধুরি৷ আগামী শনিবার, ১০ অক্টোবর বিকেলে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দাবিতে মিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস ৷ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধায়ক মনোজ চক্রবর্তী জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দরবৃদ্ধি, করোনা আক্রান্তদের চিকিৎসা পরিকাঠামোর ক্রমাবনতি, বিদ্যুতের অস্বাভাবিক দামবৃদ্ধি, বিরোধীদের উপর প্রশাসনিক হামলা, রাজ্যে ক্রমবর্ধমান বেকারি ইত্যাদি দাবিতে ওইদিন বিধান ভবন থেকে ধর্মতলা ওয়াই-চ্যানেল পর্যন্ত মিছিল করবেন কংগ্রেস নেতা-কর্মীরা৷ এই মিছিলের নেতৃত্ব দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ দলের অন্দরের খবর, আগামী নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই অধীর চৌধুরির নির্দেশে পথে নামছে কংগ্রেস ৷

আরও পড়ুন-বীরভূমকে কাশ্মীরের সঙ্গে তুলনা: ফের বেলাগাম রাজু

spot_img

Related articles

তৃণমূলের এসআইআর ঝড় সংসদে: বকেয়া অর্থ দাবি ঋতব্রতর

ভোটার তালিকায় কারচুপি করে একের পর এক রাজ্য অধিকার করে চলেছে বিজেপি। বাংলায় ফাঁস হয়ে গিয়েছে সেই কারচুপি।...

মানবিক! দিল্লিতে এসআইআর পীড়িতদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন চিকিৎসার সব ব্যবস্থাও

ফের একবার মানবিক মুখ দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসআইআর প্রক্রিয়ার কারণে বিপর্যস্ত...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: প্রস্তুতি তৃণমূলের

এসআইআর করে গোটা দেশের মানুষের ভোটচুরি। বিজেপির পরিকল্পনার দোসর জাতীয় নির্বাচন কমিশন। নেতৃত্বে মুখ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার...

মুম্বই বিমানবন্দরে দুই বিমানের ডানায় ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যাত্রীবোঝাই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর বিমানের ডানায় সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য! মুম্বই বিমানবন্দরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল...