Wednesday, May 13, 2026

গরম ভাত আর কুমড়োর তরকারি: নবান্ন অভিযানে মেনু বিজেপি কর্মীদের

Date:

Share post:

কথায় আছে পেটে খেলে, তবেই পিঠে সয়। আজকে নবান্ন অভিযান করতে মরিয়া বিজেপি কর্মী-সমর্থকদের পেট ভরে ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছেন নেতৃত্ব। নবান্ন অভিযানের সুর বেঁধে দিয়েছেন যুব মোর্চার সদ্য দায়িত্বপ্রাপ্ত জাতীয় সভাপতি তেজস্বী সূর্য। তাঁর স্লোগান ‘পায়ে পায়ে উড়িয়ে ধুলো, ৮ তারিখ নবান্ন চলো’।

বিজেপির অফিসে বুধবার রাত থেকেই শুরু হয়েছে থাকা-খাওয়ার আয়োজন। রাজ্য দফতরের সামনে প্যান্ডেল বেঁধে কর্মীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কুমড়ো, আলু, বাঁধাকপি, ও চাল‌। মেনুতে রয়েছে ভাত আলু-কুমড়ো তরকারি, বাঁধাকপির তরকারি। লক্ষাধিক কর্মী কলকাতায় আসছেন বলে দাবি বিজেপির।

সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে ৯ হাজারের উপর বাস ও গাড়ি আসছে। বাংলার বুকে ইতিহাস গড়বে বিজেপি, বলছে দলের শীর্ষ নেতৃত্ব। রাজ্যে গণতন্ত্র ফেরানো, দুর্নীতি দূরীকরণ এবং কর্মসংস্থান-সহ ৭ দফা দাবি নিয়ে এদিনের নবান্ন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া বাহিনী। বিজেপির মিছিলে অশান্তি এড়াতে বিভিন্ন রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে।

আরও পড়ুন:“ভয় পেয়েছে তৃণমূল, এই ভয় থাকা ভালো”, শহরে পা রেখে বললেন তেজস্বী সূর্য

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...