Friday, May 15, 2026

কয়েক ঘণ্টার মধ্যে ভোলবদল পায়েলের, টুইটে জানালেন “ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই”

Date:

Share post:

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ। দাবি করেছিলেন অনুরাগ নাকি তাঁকে রিচা চাড্ডার উদাহরণ দিয়েছেন। অনুরাগের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে কেন তাঁর নাম টেনে আনা হল, প্রশ্ন তুলে পায়েলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রিচা চাড্ডা। দায়ের করেন মানহানির মামলাও। রিচার মামলার পরিপ্রেক্ষিতে অভিনেত্রী নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নেবেন বলে আদালতে জানিয়েছিলেন পায়েলের আইনজীবী। তবে বুধবার সন্ধের দিকে একটি টুইট করে ক্ষমা চাওয়ার কথা অস্বীকার করলেন পায়েল। জানিয়ে দেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই।

বুধবার সন্ধ্যায় টুইট করে পায়েল লেখেন, ” আমি কারোর কাছে ক্ষমা চাইব না। কাউকে হেনস্থা করা আমার উদ্দেশ্য ছিল না। অনুরাগ কাশ্যপের অন্যায়ের পরিপ্রেক্ষিতে সুবিচারের লক্ষ্যেই আমার লড়াই। এই সময়ে অন্য মহিলাদের আমার পাশে থাকা উচিৎ। চলো সকলে মিলে গোটা বিশ্বের সামনে তার আসল চেহারা ফাঁস করি।”

পায়েলের টুইটের তেমন কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী রিচা চাড্ডা। শুধু টুইটটি শেয়ার করে তিনি লিখেছেন “আপডেট”।

আরও পড়ুন : এমাসের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী কাজল আগরওয়াল, পাত্র কে?

প্রসঙ্গত, পায়েলের অভিযোগ বছর পাঁচেক আগে, অনুরাগ কাশ্যপ তাঁকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ইঙ্গিত করেন। ঘরের দরজা বন্ধ করে নীল ছবি চালিয়ে পায়েলকে শয্যা সঙ্গিনী করার চেষ্টা করেন তিনি। পায়েল রাজি না হলে, তাঁকে আরও রিচা চাড্ডা, হুমা কুরেশিদের ছবি দেখিয়ে বলা হয়, যে তাঁরাও মাঝে মধ্যে পরিচালকের কাছে আসেন। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই অভিনেত্রীরা। পরিচালককে গ্রেফতার না করা হলে অনির্দিষ্টকালের জন্য অনশন করার হুমকিও দেন পায়েল।

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...