Tuesday, June 23, 2026

নবান্ন অভিযান: অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা পুলিশের

Date:

Share post:

অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা পুলিশের। স্বতঃপ্রণোদিত মামলা করল পুলিশ। এদিন যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার কাণ্ড ঘটে কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায়। নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের পুলিশ বাধা দিতে গেলে উল্টোদিক থেকে ইট-পাথর ধেয়ে আসে পুলিশের দিকে। আর সেই ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে দাবি পুলিশের।

তাঁদের মধ্যেই এক পুলিশ আহত পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, নবান্ন অভিযানের নামে গন্ডগোল পাকানোর অভিযোগে হাওড়া এবং কলকাতা থেকে এখনও পর্যন্ত ১১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-প্রকাশ্যে গণতন্ত্রের হত্যা, রাজনৈতিক ইতিহাসে কালো দিন: তেজস্বী

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...