Saturday, May 16, 2026

বেসরকারি হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ পৌঢ়ের

Date:

Share post:

বেহালায় এক বেসরকারি হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দিলেন দিলীপ বেরা (৭২) নামের এক রোগী। গুরুতর আহত অবস্থায় ওই রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। জানা যাচ্ছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই পৌঢ় ঝাঁপ দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা দিলীপ বেরা গত বুধবার হার্নিয়ার অপরেশনের জন্য ভর্তি হন। বৃহস্পতিবার তাঁর অপারেশন হয়। সদ্য অপারেশন হওয়া একজন রুগী কী করে ঝাঁপ দেন তাই নিয়ে উঠছে প্রশ্ন।

পৌঢ়ের পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তে বেহালা থানা পুলিশ।

আরও পড়ুন-মণীশ খুনে চাঞ্চল্যকর তথ্য, বিজেপির মিছিলে ছিল আততায়ীরা!

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...