Wednesday, May 6, 2026

কেরিয়ারের নতুন দিশা দিতে মিডিয়া, কমিউনিকেশনের প্রোগ্রাম চালু অ্যাডামাসে

Date:

Share post:

কেরিয়ারের নতুন দিক খুলে দিতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে মিডিয়া এবং কমিউনিকেশন বিষয়ে একাধিক প্রোগ্রাম। সাংবাদিকতায় এম এ, মিডিয়া টেকনোলজিতে এম এসসি, এন্টারটেইনমেন্ট মিডিয়ায় এম এ, ইভেন্ট এন্ড এক্সপেরিমেন্টাল মার্কেটিং এবং কমিউনিকেশন ম্যানেজমেন্টে এমবিএ প্রোগ্রাম চালু করছে অ্যাডামাস।

বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী প্রত্যেকটি প্রোগ্রাম সাজানো হয়েছে বলে জানিয়েছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। মিডিয়া টেকনোলজিতে এম এসসি কোর্স ৩ বছরের। এমবিএ প্রোগ্রাম সহ বাকি কোর্সের মেয়াদ ২ বছর। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাস রুমের লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে গবেষণার জন্য ছাত্রদের উদ্বুদ্ধ করা হবে। একইসঙ্গে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী, ছাত্রদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হবে।

ইভেন্ট এন্ড এক্সপেরিমেন্টাল মার্কেটিং এবং কমিউনিকেশন ম্যানেজমেন্টে এমবিএ প্রোগ্রামে বাজারের চাহিদা অনুযায়ী প্রত্যেকটি বিষয়ে পর্যালোচনা করার সুযোগ পাবেন। এই প্রোগ্রামে পঠন পাঠনের সঙ্গে নতুন কৌশল শেখা এবং তা বাস্তবায়ন করতে পারবে পড়ুয়ারা।

◼️ কমিউনিকেশন ম্যানেজমেন্টে এমবিএ প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট ছাত্রকে ক্যাট বা ম্যাট বা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

◼️ ইভেন্ট এন্ড এক্সপেরিমেন্টাল মার্কেটিং- এ এমবিএ প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট ছাত্রকে ক্যাট বা ম্যাট বা অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউতে

◼️ সাংবাদিকতায় এম এ- এর জন্য অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

◼️এন্টারটেইনমেন্ট মিডিয়ায় এম এ এবং মিডিয়া টেকনোলজিতে এম এসসি- র ক্ষেত্রে ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। একইসঙ্গে উত্তীর্ণ হতে হবে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায়।

অধ্যাপক উজ্জ্বলকুমার চৌধুরী অ্যাডামাসের মিডিয়া স্কুলের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। নতুন প্রোগ্রামের বিষয়ে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শমিত রায় বলেন, “বিশ্ববিদ্যালয় সব রকম ভাবে পড়ুয়াদের উন্নতি চায়। তাই ক্লাস রুমের বাইরে হাতে কলমে শিক্ষার উপর জোর দেয়। এই ভাবে বর্তমান সময়ের জন্য উপযোগী করে তোলা হয় তাদের। শুধুমাত্র উন্নতমানের শিক্ষাদান করাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য নয়। প্রত্যেক পড়ুয়াকে সার্বিকভাবে একজন মানুষ হিসাবে গড়ে তোলাই লক্ষ্য।”

আরও পড়ুন-যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন ৩ এমবিএ প্রোগ্রামের সূচনা অ্যাডামাসের

 

Related articles

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...