Tuesday, May 12, 2026

স্লিপার কোচ সরিয়ে হাই স্পিড ট্রেন বাতানুকূল করার সিদ্ধান্ত রেলের

Date:

Share post:

হাই স্পিড ট্রেনগুলিr ক্ষেত্রে সব নন এসি কোচ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। তার বদলে পুরো ট্রেন এসি হবে বলে জানা গিয়েছে। মূলত যে ট্রেনগুলি ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার বেগে চলে সেই সব ট্রেনে শুধুমাত্র এসি কোচ থাকবে বলে জানিয়েছে রেল। রেলের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেনগুলিতে কোনও স্লিপার কোচ থাকবে না।

রেল মন্ত্রকের এক শীর্ষকর্তা জানিয়েছেন, প্রযুক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিচ্ছে রেল। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বা তার বেশি গতির ট্রেনে এসি কোচ রাখা এখন বাধ্যতামূলক।” বাতাস এবং আবহাওয়া এই ক্ষেত্রে একটা বড় কারণ বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বেশিরভাগ মেল এবং এক্সপ্রেসের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। রেল সূত্রে খবর, স্লিপার কোচে ৭২টি বার্থ থাকে। নতুন কোচে ৮৩টি বার্থ থাকে। তবে রেল জানিয়েছে, ট্রেন যাত্রা আরামদায়ক হলেও ভাড়া বাবদ খুব বেশি খরচ হবে না। নতুন এসি কোচের ভাড়া এসি – ৩ চেয়ার কারের ভাড়ার সমতুল্য।

আরও পড়ুন:ভগবান বলেননি বাইরে বেরিয়ে জাঁকজমক করতে, উৎসবে সংক্রমণের আশঙ্কায় স্বাস্থ্যমন্ত্রী

Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...