Tuesday, May 12, 2026

প্রয়াত প্রাক্তন ভারতীয় ফুটবলার কার্লটন চ্যাপম্যান

Date:

Share post:

অভিশপ্ত ২০২০! ফের দুঃসংবাদ! এবার শোকের সংবাদ এলো ফুটবলপ্রেমীদের কাছে। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কার্লটন চ্যাপম্যান অকালে প্রয়াত। শুধু ভারতীয় ফুটবল দলই নয়, চ্যাপম্যান নব্বইয়ের দশকে খেলেছিলেন। মৃত্যুকালে কার্লটন চ্যাপম্যানের বয়স হয়েছিল মাত্র ৪৯।

আজ, সোমবার বেঙ্গালুরু থেকেই তাঁর মৃত্যুসংবাদ পাওয়া যায় ৷ জাতীয় দলের জার্সি গায়ে নব্বইয়ের দশকে নিয়মিত খেলেছেন এই তারকা মিডফিল্ডারটি৷ খেলা ছাড়ার পর কোচিংও করিয়েছেন চ্যাপম্যান৷ টাটা ফুটবল অ্যাকাডেমিতে কোচিং করানোর পাশাপাশি রয়্যাল রেঞ্জার্স, রয়্যাল ওয়াহিংডো, কলকাতার ক্লাব ভবানীপুর এফসি, স্টুডেন্টস ইউনিয়ন, কোয়ার্টজ এফসি-র মতো আরও নানা ক্লাবে এবং অ্যাকাডেমিতে কোচিং করিয়েছেন চ্যাপম্যান ৷ তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ফুটবল মহলে।

আরও পড়ুন-জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া কিশোর ধৃত গুজরাতে

Related articles

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...