Wednesday, May 13, 2026

করোনা সতর্কতায় বার্তা: এবার ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে দুর্গাপুজো নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ রুখতে সব রকমের ব্যবস্থা নিচ্ছেন তিনি। এই কারণে এবার পুজো মণ্ডপে গিয়ে নয়, নবান্ন থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন মমতা। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানান মুখ্যমন্ত্রী। ১৫, ১৬, ১৭ অক্টোবর পুজো উদ্বোধন তিনি।

১৫ তারিখ উত্তর কলকাতার পুজো
১৬ তারিখ যাদবপুর-বেহালার পুজো
১৭ তারিখ দক্ষিণ কলকাতার পুজো

• এ বিষয়ে মঙ্গলবার থেকেই অনলাইনে আবেদন করতে হবে পুজো কমিটিগুলিকে।
• বিকেল পাঁচটা থেকে নবান্নে বসেই পুজো উদ্বোধন করবেন মমতা।
তাঁর হাতে থাকবে প্রদীপ। আর পুজো মণ্ডপে প্রতিমার সামনে থাকবে প্রদীপ। সেখান থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

মমতা জানান, সারা ভারতে কোনও জায়গাতেই প্রায় বারোয়ারি দুর্গাপুুজো করার অনুমতি নেই। দিল্লিতে একমাত্র চিত্তরঞ্জন পার্কে দুর্গাপুজো হবে। কিন্তু বাংলাতে কোথাও পুজো বন্ধ করা হচ্ছে না। কিন্তু এ বিষয়ে রাজ্যবাসীকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “করোনা সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন । পুজো মণ্ডপে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরুন । মাস্ক না পরে মণ্ডপে ঢুকতে চাইলে তাঁদের আলাদা করে দিন। পুজো মণ্ডপে স্যানিটাইজার ছড়ান ।
পুজো কমিটিগুলির সামর্থ্য থাকলে মাস্ক বিলি করুন।
ভিড় এড়াতে পুজো প্যান্ডেলের সামনে সংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না ।
পুজোর ব্যবস্থাপনা দেখে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’-এ অতিরিক্ত ১০ পয়েন্ট দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুজো কমিটিগুলির কাছে তিনি আবেদন করেন, মণ্ডপে মাইকে সচেতনতার প্রচার করার জন্য।

আরও পড়ুন-রাজ্যজুড়ে শুরু তিনদিনের ট্রাক ধর্মঘট, বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...