Thursday, May 14, 2026

সারছে না রেফার-রোগ, এসএসকেএম-এ মৃত্যু এক বছরের শিশুর

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশ সত্ত্বেও সারছে না রেফার-রোগ। এবার বলি এক বছরের শিশু। বর্ধমানের ওই শিশুটির জন্মের পরেই পিঠে টিউমার ধরা পড়ে। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কন্যাসন্তানকে নিয়ে কলকাতায় চলে আসেন তার বাবা-মা। বর্ধমানের বাসিন্দা ওই দম্পতির অভিযোগ, প্রথমে  এনআরএস যান তারা কিন্তু সেখানে বেড নেই বলে অন্য জায়গায় নিয়ে যেতে বলা হয়। এরপর এসএসকেএম হাসপাতালেও বেড খালি নেই বলে ভর্তি নিতে অস্বীকার করা হয়। বেড পাওয়ার আশায় গত সাতদিন শিশুসন্তানকে নিয়ে এসএসকেএম হাসপাতালের চত্বরেই ছিলেন ওই দম্পতি। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় শিশুকন্যাটির। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন সন্তানহারা দম্পতি।

জন্মের পর টিউমার ধরা পড়ে সমীর সর্দার নামে যুবকের শিশুকন্যার। প্রথমে বর্ধমানে গ্রামীণ হাসপাতালে চিকিৎসা শুরু হয়। গত কয়েক দিনে টিউমারটি বড় হতে থাকায় বর্ধমানের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শিশুটিকে দেখার পর, কয়েকটি পরীক্ষা করার নির্দেশ দেন। অভিযোগ, পরীক্ষা করানোর পর,  ভর্তি না নিয়ে রেফার করে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
চিকিৎসকেরা শিশুটিকে দেখেন। কিন্তু অভিযোগ, বেড নেই বলে তাদের অন্য কোথাও দেখানোর কথা ডলা হয়। বেড পাওয়ার আশায় সাতদিন হাসপাতাল চত্বরেই ছিলেন ওই দম্পতি।

সোমবার দুপুরে জ্ঞান হারায় শিশুটি। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন ওই দম্পতি। চিকিৎসকদের শাস্তির দাবিও জানিয়েছে মৃত শিশুর পরিবার।

আরও পড়ুন-রাজ্যজুড়ে শুরু তিনদিনের ট্রাক ধর্মঘট, বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...