Friday, June 26, 2026

একাধিক রাজ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, জারি সতর্কতা

Date:

Share post:

বঙ্গোপাসাগরে গভীর নিম্নচাপের জেরে একাধিক রাজ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। সোমবার নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। মঙ্গলবার সকালে এটি উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে তেলেঙ্গানায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, গোয়া, মারাঠওয়াড়া, কোঙ্কন, মধ্য মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর অন্ধ্র উপকূল, দক্ষিণ ওড়িশা ও বিদর্ভতেও।

মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। জান গিয়েছে, সোমবারের নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মঙ্গলবার ভোরে উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। ওই অঞ্চলে হাওয়ার গতিবেগ থাকবে ৫৫ থেকে ৬৫ কিমি প্রতি ঘণ্টা। কোথাও কোথাও তা বেড়ে ৭৫ কিমি প্রতি ঘণ্টাও হতে পারে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এই নিম্নচাপের প্রভাবে ওড়িশা, তামিলনাডু ও পন্ডিচেরির উপকূল অঞ্চলে সর্বোচ্চ ৭০ কিমি প্রতিঘণ্টা বেগে হওয়া বইতে পারে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু ও পুদুচেরি উপকূলে ও মান্নার প্রণালিতে সমুদ্রের পরিস্থিতি ভয়াবহ থাকবে মঙ্গলবার সন্ধে পর্যন্ত। পশ্চিম-মধ্য, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে সতর্কতা। ওড়িশা-অন্ধ্র প্রদেশ উপকূল, তামিলনাডু, পন্ডিচেরি, মান্নার প্রণালি অঞ্চলে জারি সতর্কতা।

আরও পড়ুন-‘অটল টানেল’ থেকে গায়েব সোনিয়ার নামাঙ্কিত ফলক! তীব্র প্রতিবাদ কংগ্রেসের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...