Saturday, June 20, 2026

‘অটল টানেল’ থেকে গায়েব সোনিয়ার নামাঙ্কিত ফলক! তীব্র প্রতিবাদ কংগ্রেসের

Date:

Share post:

ঘটা করে অটল টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু যে সময় শিলান্যাস হয়েছিল সেই সময়কার ফলক কোথায়? তাই নিয়ে রীতিমতো সরব কংগ্রেস। কারণ, সেই ফলকে নাম ছিল সভানেত্রী সোনিয়া গান্ধীর। আর অভিযোগ রোহতাং টানেল থেকে গায়েব হয়ে গিয়েছে সোনিয়ার নাম লেখা ফলক।
এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ।

২৮ জুন ২০১০ এ ইউপিএ সভাপতি সোনিয়া গান্ধীর তরফ থেকে রোহতাং টানেলের নামে শিলন্যাস করা ফলক উধাও হওয়ায় কি-লং থানায় অভিযোগ দায়ের করেছে লাহৌল-স্পিতি জেলার কংগ্রেস সভাপতি ঝালছন ঠাকুর।

২৮ জুন ২০১০ এ তৎকালীন ইউপিএ সভাপতি সোনিয়া গান্ধী এই টানেলের শিলন্যাস করেছিলেন। নরেন্দ্র মোদি উদ্বোধনের পর সেপ্টেম্বর থেকে অটল টানেল আম জনতার জন্য খুলেছে। কিন্তু সোনিয়া গান্ধীর শিলন্যাস করার ফলক এখন আর চোখে পড়ছে না।

শিলন্যাস ফলক গায়েব করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলছে কংগ্রেস। ফলককে উধাও বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তাদের।

সোনিয়া গান্ধীর নামাঙ্কিত ফলক উধাও হয়ে যাওয়ার ঘটনার নিন্দা করেছেন লাহৌল-স্পিতির মহিলা কংগ্রেস সভাপতি শশী কিরণ। মানালি ব্লক কংগ্রেসের সভাপতি হরিচন্দ্র শর্মা বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় বাজেট বরাদ্দ করে তৎকালীন ইউপিএ সভাপতি সোনিয়া গান্ধী এই সুড়ঙ্গের শিলন্যাস করেছিলেন। উদ্বোধনের দিন নরেন্দ্র মোদি সে কথা একেবারেই উল্লেখ করেনি। উল্টে এবার বিজেপি সেই শিলন্যাস ফলক গায়েব করে দিয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতার। ১৫ দিনের মধ্যে শিলন্যাস ফলক জায়গা মতো না বসলে, কংগ্রেস রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ইডি-র উচ্চ পদে রদবদল, যোগেশ গুপ্তার জায়গায় বিবেক ওয়াদেকর

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...