Thursday, June 25, 2026

ইডি-র উচ্চ পদে রদবদল, যোগেশ গুপ্তার জায়গায় বিবেক ওয়াদেকর

Date:

Share post:

ইডি-র উচ্চ পদে রদবদল। পূর্বাঞ্চলের স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তাকে পাঠানো হল দিল্লিতে স্পেশাল ডিরেক্টর-অ্যাডজুডিকেশন পদে। আর তাঁর জায়গায় পূর্বাঞ্চলের ডিরেক্টর পদে অতিরিক্ত দায়িত্ব পেলেন অভিজ্ঞ আইআরএস অফিসার বিবেক ওয়াদেকরকে।

১৯৯৩ সালের ব্যাচের কেরালা ক্যাডারের আইপিএস অফিসার যোগেশ গুপ্তা। তাঁর হঠাৎ বদলির কারণ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। যোগেশ গুপ্তা চিটফান্ড, আয়ের অতিরিক্ত সম্পত্তি মামলা সংক্রান্ত বিভিন্ন তদন্তের দায়িত্বে ছিলেন। তবে, কেন্দ্রের বক্তব্য, এটা রুটিন বদলি। এইসব ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একজন তদন্তকারী অফিসারকে বেশিদিন এক জায়গায় রাখাটা দস্তুর নয়। তাতে, তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে।

রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম খতিয়ে দেখার জন্য আন্তঃমন্ত্রক কমিটির নেতৃত্বে ছিলেন ১৯৯১ সালের আইআরএস অফিসার বিবেক ওয়াদেকর। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর পছন্দের অফিসার বলেই পরিচিত তিনি। ২০১৮-তে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অফ অ্যাপয়ন্টমেন্টই তাঁকে ইডি-র স্পেশাল সেক্রেটারি পদে নিয়োগ করে। এখন যোগেশ গুপ্তাকে বদলি করে বিবেক ওয়াদেকরকে দায়িত্ব দেওয়ায় জল্পনা তৈরি হচ্ছে প্রশাসনিক মহলে।

আরও পড়ুন-প্রতিবেশীর মিথ্যা বয়ান, শাস্তির দাবিতে রিয়ার চিঠি সিবিআইকে

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...