Thursday, June 25, 2026

কিডনির নার্ভে ‘ওয়েভ শক’ দিয়ে নির্মূল একাধিক রোগ! করোনাকালে চিকিৎসায় নজির কলকাতার

Date:

Share post:

এবার কিডনির নার্ভে শক দিয়ে নতুন পদ্ধতির চিকিৎসায় সাফল্য পেল কলকাতা। উচ্চ রক্তচাপের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে ‘রেনাল ডি নার্ভেশন থেরাপি’ পদ্ধতি প্রয়োগ করা হয়। যা দেশের মধ্যেই এই প্রথম।

কীভাবে এই চিকিৎসা করা হয়? চিকিৎসকরা জানিয়েছেন, ‘রেনাল ডি নার্ভেশন থেরাপি’-তে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দিয়ে কিডনির ভিতরে থাকা নার্ভকে প্যারালাইসড করে দেওয়া হয়। আর তাতেই উচ্চ রক্তচাপের সমস্যা নির্মূল হচ্ছে। উচ্চ রক্তচাপ ছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিক, পেসমেকার আছে, পারিবারিক সুগার রয়েছে, যাঁদের একবার স্ট্রোক হয়ে গিয়েছে, আবারও স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতিতে চিকিৎসা হবে।

করোনাকালে বারবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। এমনকী নন-কোভিড রোগের চিকিৎসা হচ্ছে না, এমন অভিযোগও সামনে এসেছে। সেই পরিস্থিতিতে নতুন চিকিৎসা পদ্ধতি চালু হলো খাস কলকাতায়। ‘রেনাল ডি নার্ভেশন থেরাপি’ প্রথম প্রয়োগ করা হয়েছে, দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। এই পদ্ধতি প্রয়োগ করার পর ৫৫ বছর বয়সী অমরেন্দু দাসের শরীরের রক্তচাপ স্বাভাবিক হয়েছে। ওই হাসপাতালের সিইও চিকিৎসক রূপক বড়ুয়া। তিনি বলেন, ‘‘সরকার নির্ধারিত দাম ৫ লক্ষ টাকা। চিকিৎসক ও হাসপাতাল খরচ আরও ১ লক্ষ টাকা।

চিকিৎসক প্রকাশ কুমার হাজরা জানান ‘‘এক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টির মতো পদ্ধতি অবলম্বন করা হয়। কুঁচকির ধমনী দিয়ে কিডনির কাছে পৌঁছনো হয়। সেখানকার যে নার্ভগুলি উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়, সেই নার্ভগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে ওয়েভ শক দেওয়া হয়।’’ এইভাবে সংশ্লিষ্ট নার্ভগুলি ড্যামেজ করে দেওয়া হয় বলে জানান তিনি। এইভাবে নার্ভ অকেজো হয়ে রক্তচাপ স্বাভাবিক করে। এই পদ্ধতিতে স্ট্রোক প্রবণতা নির্মূল হয়। এমনকী ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ডায়ালিসিসের প্রয়োজনীয়তাও কমে বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন:বেলঘাটায় ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ! তারপর?

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...