Monday, June 15, 2026

ভোটের বছরে শহরে ‘রাজনৈতিক’ দুর্গাপুজো বঙ্গ-বিজেপি-র, হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও

Date:

Share post:

রাজনৈতিক দল সরাসরি ধর্মীয় অনুষ্ঠান করছে, এ রাজ্যে এমন দেখা যায়নি এতদিন৷ ভোট বড় বালাই, একুশের নির্বাচনের আগে এ রাজ্যে তাও চালু করছে বঙ্গ- বিজেপি৷

এ বছর বিধাননগরে দলগতভাবেই হবে বিজেপির এই দুর্গাপুজো৷ এই পুজো হবে কেন্দ্রীয় সরকারের EZCC বা পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে। শুধু পুজোটুকুই নয়, বিজেপি সূত্রের খবর, পুজোয় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রোজ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও৷ বঙ্গ-বিজেপি আয়োজিত এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনই দাবি বিজেপির৷ এই উদ্বোধন অনুষ্ঠান হবে
আগামী ২২ অক্টোবর৷
ওইদিনই দুর্গাপুজো উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণও দেওয়ার কথা মোদির৷ দলের অন্যতম নেতা জয়প্রকাশ মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, ‘‘বিজেপি নেতারা কোনও পুজোয় যুক্ত হলেই নানা ভাবে বাধা দেওয়া হয়। তাই আলাদা করে পুজো করছে বিজেপি’’৷ সরকারি প্রতিষ্ঠানে ধর্মচর্চা করা যায় কি’না, এ প্রসঙ্গে তাঁর সাফাই, “যে সব জায়গায় সাধারণত দুর্গাপুজো হয়, সবই তো সরকারের। আমরা তো EZCC-কে ভাড়া দেব।’’

সূত্রের খবর, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রোজই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোভিড-সুরক্ষার জন্য রাজ্য সরকার যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে কিছু নির্দেশিকা জারি করেছে, তা লঙ্ঘন করার উদ্যোগ কেন ? এর জবাব নেতারা দেননি৷

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...