Tuesday, June 2, 2026

বিপ্লব মিত্রকে কেন ডাকা হচ্ছে না? ক্ষুব্ধ অভিষেকের কড়া নির্দেশ

Date:

Share post:

দলে ফিরে এসেছেন বিপ্লব মিত্র। কিন্তু তাঁকে কেন ব্যবহার করা হচ্ছে না? এখন থেকে সব বৈঠক থেকে কর্মসূচিতে তাঁকে ডাকতে হবে। উত্তরবঙ্গে দলীয় বৈঠকে বসে কড়া নির্দেশ তৃণমূল যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

উত্তরবঙ্গে বিপ্লব মিত্র শুধু জনপ্রিয় নন, সংঠনও একসময় গড়ে তোলেন। তারপর দল ছেড়ে বিজেপিতে গেলেও মন পড়েছিল তৃণমূলে। দল তাঁকে সসম্মানে ফিরিয়ে নেয়। তা সত্ত্বেও তাঁকে সব কর্মসূচিতে ডাকা হতো না। দক্ষিণ দিনাজপুরকে নিয়ে অভিষেক-পিকের মঙ্গলবারের বৈঠকে ছিলেন জেলা সভাপিতি গৌতম দাস, চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, মন্ত্রী বাচ্চু হাঁসদা। অভিষেক ও পিকে সোমবার থেকে উত্তরবঙ্গে বৈঠক করছেন। দক্ষিণ দিনাজপুরে দলের এই ঝগড়াঝাটিতে রুষ্ট। বিপ্লবকে নিয়ে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন। বৈঠকের পরে সমস্যা যে অনেকটাই মিটেছে, তা নেতাদের কথায় স্পষ্ট। বাচ্চু ও গৌতম বলেন, ১৯-২০ বছর ধরে বিপ্লব কাজ করেছেন। তাঁর গুরুত্ব অপরিসীম।

তবে এক্ষেত্রে একটাই অসুবিধা, তা হলো বিপ্লবের পদ। সভায় তাঁকে কীভাবে এখন পরিচিত করা হবে? কারণ, দীর্ঘদিন জেলা সভাপতি থাকা বিপ্লবকে সাধারণ কর্মী হিসাবে পরিচিত করানো অসুবিধার। একটি সূত্রে খবর, এই অসুবিধার কথা মেনে নিয়েছেন অভিষেকও। ফলে শীঘ্র তাঁকে সম্মানীয় কোনও পদে ফিরিয়ে দিয়ে কাজের সুবিধা করে দেওয়া হবে।

উত্তরবঙ্গে অভিষেক-পিকের জুটির টানা দুদিন ধরে বৈঠকে দল অনেকটাই চাঙ্গা। বিজেপি যে উত্তরবঙ্গকে টার্গেট করেছে, সে কথা মাথায় রেখে দলের ভেদাভেদ মুছে দিতে বদ্ধপরিকর। এখন শুধু সামনের দিকে তাকাতে চাইছেন নেতৃত্ব।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...