Wednesday, May 13, 2026

দুর্গোৎসবের গাইড ম্যাপ প্রকাশ শুভেন্দুর, সভা থেকে প্রশংসা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুর্গাপুজোর আগেই অন্যরকম ছবি। দীর্ঘ কয়েক মাস পরে সরকারি অনুষ্ঠানের প্রথম সারিতে শুভেন্দু অধিকারী এবং সামনে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা তাঁর। মঙ্গলবার, হলদিয়ার সুবর্ণজয়ন্তী ভবনে পূর্ব মেদিনীপুর জেলার দুর্গা উৎসবের গাইড ম্যাপ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সমন্বয় সভারও সূচনা করেন। মন্ত্রী বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা অন্যান্য জেলার তুলনায় অনেক কম। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১৭ দিন বন্দি ছিলেন। এই বছর পুজোয় আড়ম্বর বন্ধ রাখার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী। পুজোগুলি ভার্চুয়ালে উদ্বোধন করতে এবং প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেন।

করোনায় আক্রান্ত থাকার পরে, সুস্থ হয়ে মঙ্গলবার প্রথম সরকারি সভায় যোগদান করেন শুভেন্দু। ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলাশাসক পার্থ ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ। সভা থেকে পুজোর সময় সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করে তিনি বলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা প্রচার করছেন, সেটা মেনে চললে সংক্রমণ রোধ করা যেতে পারে। মেদিনীপুরের সব পুজোর ক্ষেত্রেও কড়া নিয়মানুবর্তিতা পালন করতে জেলাবাসীকে পরামর্শ দিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে পুলিশ-প্রশাসনকে এ বিষয়ে কড়া নজর রাখতে বলেছেন।

আরও পড়ুন-কলকাতা-লন্ডন বিমান চালু করতে কেন্দ্রকে চিঠি নবান্নর

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...